মুলাদীতে অজ্ঞান পার্টির খপ্পরে পরে সর্বস্ব হারালেন প্রবাসীর স্ত্রী,থানায় নালিশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মুলাদীতে অজ্ঞান পার্টির খপ্পরে পরে সর্বস্ব হারালেন প্রবাসীর স্ত্রী,থানায় নালিশ

মুলাদীতে অজ্ঞান পার্টির খপ্পরে পরে সর্বস্ব হারালেন প্রবাসীর স্ত্রী,থানায় নালিশ

মুলাদীতে অজ্ঞান পার্টির খপ্পরে পরে সর্বস্ব হারালেন প্রবাসীর স্ত্রী,থানায় নালিশ




মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে অজ্ঞান পার্টির খপ্পরে পরে সর্বস্ব হারালেন প্রবাসীর স্ত্রী ! জানাগেছে, মুলাদী পৌর সভার ৪নং ওয়ার্ডের আবুল হোসেন হাওলাদারের মেয়ে ও কুয়েত প্রবাসী আলাম বয়াতীর স্ত্রী তাজবিন জাহান গত ৩রা অক্টোবর সকাল ১০টায় বাড়ী থেকে ২লক্ষ ৭হাজার টাকা নিয়ে জনতা ব্যাংক মুলাদী শাখা থেকে আরও ৩লক্ষ টাকা উত্তোলন করে মোট ৫লক্ষ ৭হাজার টাকা নিয়ে চাচাকে দেয়ার উদ্দেশ্যে রওয়ানা করলে অজ্ঞান পার্টির ৩ ব্যক্তি তার পিছু নেয়।

 

তাজবিন জাহান মুলাদী সিনেমা হলের সামনে আসলে সেই ৩জন লোকের মধ্যে একজন তাকে জিজ্ঞেস করে বনফুলের মিষ্টির দোকানটি কোথায়। অপর একজন ব্যক্তি মোবাইল পরে যাওয়ার বাহানা দেখিয়ে তার হাতে থাকা একটি প্লাষ্টিক সিমেন্টের মুখ বাধা বস্তা তাকে ধরতে বলেন এর পরপরই তিনি অচেতন হয়ে যান বলে জানান তাজবিন জাহান।

 

তাজবিন জাহান অজ্ঞান হয়ে পরলে তার সাথে থাকা ৫লক্ষ ৭হাজার টাকা, এক জোড়া কানের দুল, আংটি, একটি এন্ড্রোয়েট মোবাইল ফোন নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। তাজবিন জাহানকে অজ্ঞান অবস্তায় পরে থাকতে দেখে পরিচিত একজন তার পরিবারের লোকজনের কাছে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করেন।

 

এঘটনার পর তাজবিন জাহানের জ্ঞান ফিরলে তিনি ঘটনার বিবরণ দিয়ে অজ্ঞাত নামা ব্যক্তিদের লক্ষন, গতিবিধি এবং তাদের সম্পর্কে ধারনা দিয়ে মুলাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD