মুলাদী সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মুলাদী সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মুলাদী সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মুলাদী সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মুজিব শতবর্ষ উপলক্ষে ‘প্রধানমন্ত্রীর আহ্বান, তিনটি করে গাছ লাগান’ শ্লোগানকে সামনে রেখে মুলাদী সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও মুলাদী সমিতি ঢাকা’র সভাপতি ড. মো: হারুন অর রশিদ বিশ্বাসের সার্বিক তত্ত্ববধানে মঙ্গলবার মুলাদী সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ সমাপনী কর্মসূচি পালন করা হয়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান মিঠু খান, উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, মুলাদী থানা অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা, মুলাদী সমিতি ঢাকা’র উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান, প্রচার সম্পাদক মশিউর রহমান বেলাল, দপ্তর সম্পাদক আবু হাসনাত হিমেল, কার্যনির্বাহী সদস্য দীন মোহম্মদ আলী চঞ্চল, সাংবাদিক শাহিন হোসেন, মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন ও সাধারণ সম্পাদক হুমায়ন কবির প্যাদা প্রমুখ।

 

 

এ ছাড়া মুলাদী উপজেলা সমিতি ঢাকা’র মুলাদী উপজেলার আরিফ মাহমুদ কলেজ, পূর্ব হোসনাবাদ ডিগ্রী কলেজ, চরকালেখান বিশ্ববিদ্যালয় কলেজ, নাজিরপুর ইউনাইটেড কলেজ, সৈয়দ বদরুল হোসেন কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছেন।

 

 

বৃক্ষরোপণ কর্মসূচী শেষে মুঠোফোনে সমিতির সভাপতি ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচী পালনের লক্ষে আমরা উপজেলার সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করি। এছাড়াও করোনায় সকল ইউনিয়নে কর্মহীন ও দুস্থ্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

 

তিনি আরোও বলেন, পরবর্তী কর্মসূচীতে জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানসহ বিভিন্ন ইতিবাচক কর্মসূচীতে মুলাদী সমিতির সক্রিয় অংশগ্রহণ থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD