মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত মধ্যরাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….. রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শনিবার বাদ যোহর সদররোডে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ আসর নিজ বাড়ি বরিশাল শহরতলীর মহাবাজ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে দ্বিতীয় জানাজার পর তাকে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে। মরহুমের জানা যায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
Leave a Reply