মির্জাগঞ্জে অগ্নিকান্ডে স্ব-মিলসহ ভস্মীভূত তিন বসতঘর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মির্জাগঞ্জে অগ্নিকান্ডে স্ব-মিলসহ ভস্মীভূত তিন বসতঘর

মির্জাগঞ্জে অগ্নিকান্ডে স্ব-মিলসহ ভস্মীভূত তিন বসতঘর




মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে এক অগ্নিকাণ্ডে একটি স্ব-মিলসহ তিনটি বসতঘর ভস্মীভূত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মহিষকাটা বাজারের স্ব-মিলের মালিক মাসুদ খানের বসতঘরের রান্নাঘর থেকে শ্রমিকরা আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার করে। এসময় আসপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং পরে মির্জাগঞ্জ ও পার্শ্ববর্তী উপজেলা বেতাগী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি স্ব-মিলের আংশিক এবং তিনটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে সাড়ে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাইয়েমা হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ ইলিয়াস মিয়া। পরে ক্ষগ্রস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মির্জাগঞ্জ ও বেতাগী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট মিলে প্রায় দেড় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। রান্নাঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারনা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD