মানুষের ব্যাগ কেটে চুরি ও যাত্রীদের মালামাল ছিনিয়ে নেয়া ছিনতাইকারী গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মানুষের ব্যাগ কেটে চুরি ও যাত্রীদের মালামাল ছিনিয়ে নেয়া ছিনতাইকারী গ্রেফতার

মানুষের ব্যাগ কেটে চুরি ও যাত্রীদের মালামাল ছিনিয়ে নেয়া ছিনতাইকারী গ্রেফতার

গ্রেফতার
গ্রেফতার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় মানুষের ব্যাগ কেটে চুরি ও যাত্রীদের মালামাল ছিনিয়ে নেয়া সেই চোর ও ছিনতাইকারী সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

সোমবার রাত সোয়া ১০টার দিকে ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার এআইজি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

তিনি জানান, সোহেল একজন মাদকসেবী। রাতের বেলা মাদক সেবন করে ফার্মগেট এবং কাওরান বাজার এলাকার ফুটওভার ব্রিজ ও রাস্তার পাশে ঘুমিয়ে থাকতো। আর দিনের বেলা সুযোগ বুঝে মানুষের ব্যাগ কেটে মালামাল চুরি ও ছিনতাই করতো। তার গ্রামের বাড়ি শরিয়তপুর। সে ঢাকা শহরে ভাসমান ব্যক্তি হিসেবে বসবাস করে আসছিল।

 

 

এর আগে সোমবার পত্রিকায় সোহেলের চুরি-ছিনতাইয়ের বিভিন্ন কলাকৌশল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসা মাত্রই সোহেলকে ধরতে অভিযানে নামে পুলিশ। প্রতিবেদন প্রকাশের সাড়ে তিন ঘণ্টা পেরুনোর আগেই তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও ফার্মগেট, কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে যুক্ত মাদকসেবী ও ভাসমান অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD