মাদক সেবনে বাঁধা: আগৈলঝাড়ায় কলেজ ছাত্রকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মাদক সেবনে বাঁধা: আগৈলঝাড়ায় কলেজ ছাত্রকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা

মাদক সেবনে বাঁধা: আগৈলঝাড়ায় কলেজ ছাত্রকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা




আগৈলঝাড়া প্রতিনিধি ॥  বরিশালের আগৈলঝাড়ায় মাদক সেবনে বাঁধা ও পূর্ব বিরোধের জের ধরে এক কলেজ ছাত্রকে পানিতে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আহত কলেজ ছাত্রকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর বড়মগড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে দুর্গা পূজার অনুষ্ঠানে এলাকার কতিপয় বখাটেরা মদ্যপান করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করায় স্থানীয় যুবকরা বাঁধা দেয়।

এঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে উত্তর বড়মগড়া গ্রামের প্রমথ রঞ্জন শিকারীর ছেলে ঢাকা হাবিবুল¬াহ ডিগ্রী কলেজের অনার্সের ছাত্র মৃদুল শিকারীকে বড়মগড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার নিখিল জয়ধরের বখাটে ছেলে নয়ন জয়ধর, রনি অধিকারী, পঙ্কজ অধিকারী, উজ্জল ও সাগরসহ ১০/১২জন মিলে মারধর করে। এসময় হামলাকারীরা পাশের পুকুরে ফেলে মৃদুলকে পানিতে চুবিয়ে হত্যা চেষ্টা চালায় বলে মৃদুল সাংবাদিকদের জানায়। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে গেলে মৃদুলকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এব্যাপারে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, এরকম কোন ঘটনা নিয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। যদি কোন অভিযোগ পাওয়া যায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD