মহিপুরে জমাজমি বিরোধে জেরে মাছের ঘেরের বাঁধ কেটে দেয়ার অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মহিপুরে জমাজমি বিরোধে জেরে মাছের ঘেরের বাঁধ কেটে দেয়ার অভিযোগ

মহিপুরে জমাজমি বিরোধে জেরে মাছের ঘেরের বাঁধ কেটে দেয়ার অভিযোগ




কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মাছের ঘেরের বাঁধ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। এতে ১০ লাখ টাকার মাছ পানির সাথে নেমে গেছে এমনটাই দাবি করেছেন ঘের মালিক মুসা তালুকদার। শনিবার রাতে এ ঘটনার খবর পেয়ে রবিবার দুপুরে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে সত্যতা পেয়েছে।

সরেজমিনে জানাগেছে, পটুয়াখালী মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের কাউয়ারচর আশ্রয়ন প্রকল্প সংলগ্ন প্রায় ১২ একর জমি নিয়ে স্থানীয় যুবলীগ নেতা মুসা তালুকদার’র মাছের ঘের। বিশ বছর ধরে ওই ঘেরে তিনি মাছ চাষ করে আসছেন। ওই ঘেরের মালিকানা দাবী নিয়ে স্থানীয় আবুছালেহ তালুকদার, সায়েম তালুকদার ও তাদের জামাতা মিলনের সাথে বিরোধ চলছিল। গত বছর স্থানীয়ভাবে বিরোধের মিমাংসাও হয়েছে। শনিবার রাতে হঠাৎ ঘেরের বাঁধ কেটে পানি নামিয়ে দিয়ে ঘের দখলে নেওয়ার চেষ্টা করে। বাঁধ কেটে দেওয়ায় পানি নেমে ঘের শুকিয়ে গেছে। পানির সাথে দশ লাখ টাকার মাছ নেমে গেছে এমন দাবি ঘের মালিক মুসা তালুকদারের।

স্থানীয়দের অভিযোগ আবুছালেহ তালুকদার গংরা দাঙ্গাবাজ প্রকৃতির লোক। ভয় ভীতি ও প্রভাব বিস্তারের মাধ্যমে মাছের ঘেরটি দখলে নেয়ার জন্য বাঁধ কেটে দিয়েছেন।

বাঁধ কাটার কথা অকপটে স্বীকার করে আবুছালেহ তালুকদার ও তার জামাতা মিলন জানান, এই ঘেরের মধ্যে তাদের ১১ একর জমি আছে। মুছা তালুকদার তাদের সাথে সমযোতা করে ঘের ভোগদখল করে আসছিল। সমযোতা অনুযায়ী টাকা না দেওয়ায় তারা ঘের দখলে নিয়েছেন। তবে ঘেরে কোন মাছ’ ছিল না।

এবিষয়ে মহিপুর থানার উপ পরিদর্শক মোঃ বায়েজিদ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। উভয় পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD