মঠবা‌ড়িয়ায় শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নৈশ প্রহরী গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবা‌ড়িয়ায় শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নৈশ প্রহরী গ্রেফতার

মঠবা‌ড়িয়ায় শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নৈশ প্রহরী গ্রেফতার




মঠবা‌ড়িয়া সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়ায় এক স্কুল শিক্ষিকা ৩৮ কে ধর্ষণ চেষ্টার অভিযোগে নৈশ প্রহরী দুলালকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে লম্পট দুলাল (৩৫) কে গ্রেফতার করে। রোববার রাতে নির্যাতিত শিক্ষিকা বাদী হয়ে দুলালসহ ৩ জনকে আসামী করে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত দুলাল উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মৃত আ. ছত্তার ফরাজীর ছেলে। সে ৬৭ নং পূর্ব শেনের টিকিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামের ওই স্কুল শিক্ষিকা ৩ সন্তানের জননীকে স্কুলে যাওয়া-আসার পথে দুলাল প্রায়ই কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন গত ২৪ মে দুপুরে ওই শিক্ষিকাকে ঘরের খোলা দরজা দিয়ে প্রবেশ করে লম্পট দুলাল জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই শিক্ষিকা বাঁধা দিলে আসামী স্বপন মুন্সী, এমাদুল হাং চাকু দিয়ে খুন জখমের ভয় দেখায়। পরবর্তীতে শিক্ষিকার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এলে স্বপন মুন্সী ও এমাদুল দৌড়ে পালিয়ে যায়। এলাকাবাসী দুলালকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এসময় লোক সমাগমের সুযোগে দুলাল পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, প্রধান অভিযুক্ত দুলালকে সোমবার সকালে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে। বাকী আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD