মঠবাড়িয়ায় হত্যা মামলার সাক্ষীকে পিটিয়ে জখম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




মঠবাড়িয়ায় হত্যা মামলার সাক্ষীকে পিটিয়ে জখম

মঠবাড়িয়ায় হত্যা মামলার সাক্ষীকে পিটিয়ে জখম

মঠবাড়িয়ায় হত্যা মামলার সাক্ষীকে পিটিয়ে জখম




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কৃষক বারেক গাজী হত্যা মামলার ৮নং সাক্ষী বাবুলকে পিটিয়ে জখম করেছে হত্যা মামলার আসামি ইউনুস হাওলাদার ও তাদের লোকজন। রবিবার (১২ সেপ্টেম্বর) সাপলেজা আলিস্যার মোড়ে এ ঘটনা ঘটে।

 

 

আহতকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই দিন বাবুল নিজেই বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

 

 

জানা গেছে, ২৯ আগস্ট উপজেলার ভাইজোড়া গ্রামে ধানের বীজ চারা নেওয়াকে কেন্দ্র করে কৃষক বারেক গাজীকে বাড়িতে ডেকে নিয়ে প্রতিপক্ষ ইউনুস হাওলাদার মারধর করে। এতে ঘটনাস্থলেই বারেক গাজী মারা যায়। এ ঘটনায় মৃত ওই কৃষকের আপন ভাই হালিম গাজী বাদী হয়ে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়।

 

 

এদিকে আসামিপক্ষ মৃত বারেক গাজীর পরিবারকে মীমাংসার জন্য প্রস্তাব ও প্রলোভন দিতে থাকে। বারেক গাজীর পরিবারকে ম্যানেজ করার জন্য মামলার সাক্ষী বাবুলকে বলতে থাকে। বাবুল ম্যানেজ করতে ব্যর্থ হওয়ায় হত্যা মামলার আসামি ইউনুস হাওলাদার, তার ভাইপো জালাল, ভাগ্নে আলামিন ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে।

 

 

মঠবাড়িয়া থানার এসআই মিজানুর রহমান জানান, ১২ আগস্ট আমি ডিউটি অফিসার ছিলাম। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়ে অফিসার ইনচার্জকে অবগত করেছি। অভিযোগটি সেকেন্ড অফিসার খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নিবেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD