মঠবাড়িয়ায় রাজমিস্ত্রী নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় রাজমিস্ত্রী নিহত

মঠবাড়িয়ায় রাজমিস্ত্রী নিহত




স্টাফ রিপোর্টার:পিরোজপুরের মঠবাড়িয়ায় গাছচাপা পড়ে জাকির হোসেন তালুকদার (৩৫) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২২ মার্চ)দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ে উপজেলার মিরুখালী-আমুয়া সড়কের গাছ পড়ে তার নিচে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাজমিস্ত্রী জাকির উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামের মৃত হযরত আলী তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জাকির হোসেন শুক্রবার রাতে রাজমিস্ত্রির কাজ শেষে স্থানীয় মিরুখালী বাজার থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন। এ সময় পথে আকস্মিক ঝড় বৃষ্টির কবলে পড়েন তিনি। মিরুখালী-আমুয়া সড়কের পাশের একটি চাম্বল গাছ ভেঙ্গে পড়ে। ওই গাছের নিচে সড়কের ওপর চাপা পড়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু ঘটে।পরে পুলিশ খবর পেয়ে গ্রামবাসীর সহায়তায় নিহত জাকিরের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারে এখন শোকের মাতোম চলছে।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শওকত আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD