মঠবাড়িয়ায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে জনসচেতনতা মূলক পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে জনসচেতনতা মূলক পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে জনসচেতনতা মূলক পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত




মঠবাড়িয়া প্রতিনিধি॥  পিরোজপুরের মঠবাড়িয়ায় থানা পুলিশ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া, ধর্ষণ, শিশু-নির্যাতন, চুরি-ডাকাতি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে জনসচেতনতা মূলক কমিউনিটি পুলিশিং সভা ও থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মঠবাড়িয়ার থানা পুলিশ এ সভার আয়োজন করে। এর আগে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান নেতৃতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৌরশহরে থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

 

 

পরে রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুজ্জামান, ওসি তদন্ত আব্দুল হক, দুর্নিতি দমন ও প্রতিরোধ কমিটির মঠবাড়িয়া শাখার সভাপতি ও শিক্ষক নেতা আব্দুল লতীফ সিকদার, শিক্ষক অমল কৃঞ্চ,সমাজ সেবক খানে কামাল হোসেন, সাংবাদিক শাহাদাৎ হোসেন প্রমুখ। সভায় বক্তারা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া, ধর্ষণ, শিশু-নির্যাতন, চুরি-ডাকাতি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান।

 

 

 

এ সময় অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চুরি-ডাকাতি বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ও সকল ধরণের অপরাধ দমনে সকলের সহোযোগিতা কামনা করে মাদকের কুফল সম্পর্কে আলোচনা করেন। এ সময় বিধ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD