মঠবাড়িয়ায় ভয়ংকর মানিক পরিবার! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় ভয়ংকর মানিক পরিবার!

মঠবাড়িয়ায় ভয়ংকর মানিক পরিবার!




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ার এক গৃহবধূ কে অপহরণের ঘটনায় মামলার অভিযুক্ত প্রধান আসামী মানিক আকন (২৫) কে পুলিশ গ্রেপ্তার করে। ওই মামলা তুলে নিয়ে আসামীর স্বজনরা বিভিন্নভাবে বাদিকে হুমকি দিয়ে আসছে। মানিক আকন উপজেলার আমতলী বাজারের আলতাফের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, ওই বখাটে মানিক আকন প্রতিনিয়ত মঠবাড়িয়া এলজিইডির কর্মচারী ওই গৃহবধূ (২৪) কে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায় গত ১৬ ফেব্রুয়ারি দেশীয় অস্ত্রের মুখে ওই গুহবধূকে অপহরণ করে। এঘটনায় ২৩ ফেব্রুয়ারী ওই গৃহবধূর পিতা ২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় মামলা করলে থানা পুলিশ বখাটে মানিক আকনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। ওই মামলায় বখাটে মানিকের জামিন না হওয়ায় তার স্বজনরা মামলা তুলে নিতে বাদিকে হুমকি দেয়। মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, অন্য আসমীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD