মঠবাড়িয়ায় একই পরিবারের তিনজনের ফাঁস দেয়া মরদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় একই পরিবারের তিনজনের ফাঁস দেয়া মরদেহ উদ্ধার

মঠবাড়িয়ায় একই পরিবারের তিনজনের ফাঁস দেয়া মরদেহ উদ্ধার

মঠবাড়িয়ায় একই পরিবারের তিনজনের ফাঁস দেয়া মরদেহ উদ্ধার




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা এলাকা থেকে একই পরিবারের তিনজনের ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানা গেছে।

 

 

নিহতরা হলেন- উপজেলার ধানীসাফা গ্রামের রত্তন আলী হাওলাদারের ছেলে ইজিবাইকচালক মো. আয়নাল হক, তার স্ত্রী খুকুমণি ও আড়াই বছরের মেয়ে আরছিয়া আক্তার।

 

 

মঠবাড়িয়া থানার ওসি মাকসুদুজ্জামান মিলু জানান, আয়নাল হক বাড়ির কাছে মোজাম্মেল হাওলাদারের একটি ভাড়া ঘরে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন।

 

শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে প্রতিবেশীরা ঘরের মধ্যে আয়নাল হকের পরিবারের সদস্যদের সাড়া না পেয়ে সেখানে যান। এরপর জানালা দিয়ে তাকিয়ে ঘরের আড়ার সঙ্গে তিনজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

 

 

খবর পেয়ে ধানীসাফা ইউপি ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মানিক বিশ্বাস বিষয়টি গ্রাম পুলিশকে জানান। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD