মঠবাড়িয়ায় ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে সভা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে সভা

মঠবাড়িয়ায় ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে সভা




স্টাফ রিপোর্টার (মাসুদ রানা): পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জনি তালুকদার হত্যার ঘটনায় পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করায় প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।মঙ্গলবার বিকেলে শহীদ মিনার পাদদেশে পৌর আওয়ামী লীগ সভাপতি আলতাফ হোসেন আফজালের সভাপতিত্বেসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস,

সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাকিল আহম্মেদ নওরোজ, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মাকসুদা আক্তার বেবী, সাবেক সভাপতি নজরুল ইসলাম সোহেল, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম রাজু, মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মিজান ফরাজী প্রমুখ।বক্তারা দলীয় নেতা কর্মীদের নামে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এছাড়া আওয়ামী লীগ প্রার্থীসহ নেতা কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার বিচার ও গ্রেফতারের দাবি করে সব ষড়যন্ত্র প্রতিহত করে স্বেচ্ছাসেবক লীগ নেতা জনি হত্যার প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD