মঠবাড়িয়ায় প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু

মঠবাড়িয়ায় প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু




পি‌রোজপুর প্রতিনি‌ধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ভোট কেন্দ্র গুলোতে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ বুধবার শহরের সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো পারভেজ হাসান এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

পিরোজপুর জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, পুলিশ কমিশনার জিহাদুল কবির, পিরোজপুর পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম ও মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম প্রমূখ।

উপজেলা রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম জানান, দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ৮৪ ভোট কেন্দ্র গুলোর দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার মোট এক হাজার কর্মকর্তাদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচন অংশগ্রহণ মূলক, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD