ভোলার অবৈধ ড্রেজার মালিকের হামলায় আহত ১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার অবৈধ ড্রেজার মালিকের হামলায় আহত ১

ভোলার অবৈধ ড্রেজার মালিকের হামলায় আহত ১

ভোলার অবৈধ ড্রেজার মালিকের হামলায় আহত ১




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের গাগুরিয়া এলাকার মৃত ইসমাঈল গাজীর পুত্র আবুল কাশেম গাজী (৬০)।

 

আহত জানান মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী ভোলা জেলার অবৈধ ড্রেজার মালিক কামাল হোসেন প্রতিনিয়ত মেহেন্দিগঞ্জে এসে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে। তাকে কেহ বাধা দিতে গেলে তার উপর নেমে আসে কালো মেঘের ছায়া । শনিবার আলীমাবাদ ইউনিয়নের গাগুরিয়া এলাকার আহত আবুল কাশেম গাজীর জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ড্রেজার মালিক কামাল হোসেন এসময় জমির মালিক অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় গাগুরিয়া এলাকার তোফায়েল চোকিদারের পুত্র আলতাফ চৌকিদার, তার পুত্র মিলন চৌকিদার ও ড্রেজার মালিক কামাল সহ ৮/১০ জনে মিলে জমির মালিকের উপর হামলা চালায়।

 

জমির মালিক আবুল কাশেমের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে অবৈধ ড্রেজারের অত্যাচার থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ওই এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD