ভোলায় পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা




ভোলায় পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ভোলায় পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা




ভোলা প্রতিনিধি:মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন ভোলা জেলা পুলিশ। মঙ্গলবার (১৮ডিসেম্বর ) সকালে জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ ১২ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন বলেন, বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে মানুষ পাকিস্তানিদের কাছে জিম্মি থাকতেন। এ দেশের ৬৪টি জেলা এবং মানুষের এতো কর্মসংস্থানও হতো না। আমার মতো পুলিশ কখনো জেলার এসপি হতে পারতাম না। পুলিশ মুক্তিযোদ্ধারা সর্বপ্রথম রাজারবাগে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।

বর্তমান সরকার শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের মুক্তিযোদ্ধাদের ভাগ্য পরিবর্তন হয়েছে, সমাজের কাছে সম্মানিত হয়েছেন এবং সকল সুবিধা ভোগ করছেন। সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাব্বির হোসেন, প্রেসক্লাবের আহবায়ক এমএ তাহের, সদর ওসি ছগির মিয়া, ডিবি ওসি শহিদুল ইসলাম, আরটিভির ভোলা প্রতিনিধি অমিতাভ রায় অপুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD