ভান্ডারিয়ায় ১৯শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেপ্তার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভান্ডারিয়ায় ১৯শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেপ্তার

ভান্ডারিয়ায় ১৯শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেপ্তার




পিরোজপুর প্রতিনিধি: বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা কার্যালয়ের একটি দল আজ শনিবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরশহরের লঞ্চঘাট এলাকা অভিযান চালিয়ে ১ হাজার ৯শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেপ্তার আটক করেছে। আটককৃতরা হচ্ছে মোকছেদ খান এর ছেলে ইদ্রিস খান (৫০), মো. ইউছুফ আলীর ছেলে ইয়াসিন আলী অন্তর (২৫), ছিদ্দিকুর রহমান হাওলাদার এর ছেলে মো. রাকিব হাওলাদার এদের সকলের বাড়ী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা সদরে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মুহ আঃ মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা কার্যালয়ের ৮ সদস্যের একটি দল নিয়ে ভান্ডারিয়া পৌর শহরের লক্ষিপূরা মহল্লায় অভিযান চালিয়ে ১ হাজার ৯শ পিস ইয়াবা ট্যাবলেট, নম্বর বিহীন একটি বাজাজ পালসার মোটরসাইকেল,একটি মোবাইল ফোনসহ উল্লিখিত ব্যক্তিদের আটক করি। এসময় ইদ্রিস আলী দেহ তল্লাসি করে একটি পলিথিনের প্যাকেটে অ্যামফিটামিনযুক্ত ১ হাজার ৯শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এরা পাথরঘাটা থেকে মোটরসাইকেল যোগে মাদক বিক্রির জন্য ভন্ডারিয়া যায়।

এ ঘটনায় বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মুহ আঃ মজিদ বাদী হয়ে ভাÐারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

ভাÐারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, এ ঘটনায় ভান্ডারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে আসামীদের ওই মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD