ভাণ্ডারিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান রিকশাচালকের আত্মহত্যা Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভাণ্ডারিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান রিকশাচালকের আত্মহত্যা

ভাণ্ডারিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান রিকশাচালকের আত্মহত্যা




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে অভিমান করে শাহজাহান হাওলাদার (২৮) নামে এক রিকশাচালক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার দুপুরে উপজেলার ধাওয়া ইউনিয়নের নলকাটা গ্রামের বাড়িতে ওই রিকশাচালক ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আত্মহত্যা করেন।

নিহত রিকশাচালক নলকাটা গ্রামের ছত্তার হাওলাদারের ছেলে। পুলিশ হাসপাতাল হতে তার লাশ উদ্ধার করেছে।

থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সাত মাস আগে পার্শ্ববর্তী কাঁঠালিয়া উপজেলার বানাই গ্রামের শাহজাহান মোল্লার মেয়ে সুখী আক্তারকে বিয়ে করেন শাহজাহান; বিয়ের পর থেকে সুখী তার স্বামীকে মেনে নিতে পারে না। গত ঈদের আগে সে স্বামীর বাড়ি থেকে রাগ করে বাবার বাড়ি চলে যায়। এরপর কয়েক দফা তার স্বামী শাহজাহান স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ি গলে স্ত্রী আসে না।

রোববার সকালে সুখী আক্তারকে আনতে শ্বশুর বাড়ি যান শাহজাহান। কিন্তু স্ত্রী স্বামীর বাড়িতে যেতে না রাজি হলে শাহজাহান ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরে আসে। দুপুরে নিজের ঘরে তিনি আত্মহত্যা করেন। পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাণ্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতাল হতে লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ হতে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD