ভাণ্ডারিয়ায় অটোরিকশা চালক খুন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভাণ্ডারিয়ায় অটোরিকশা চালক খুন

ভাণ্ডারিয়ায় অটোরিকশা চালক খুন




পিরোজপুর সংবাদদাতা।। ভাণ্ডারিয়ায় যুবকের ছুরিকাঘাতে ফাইজুল হাওলাদার (৪০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্য চড়াইল গ্রামের মৃত নূর আলম হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সোহান জানায়, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে পাশের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বলতলা গ্রামের মোবারক সরদারের ছেলে কলেজ পড়ুয়া আরিফ সরদার ও নাঈম সরদারের সাথে স্থানীয় বশারের বিল নামক স্থানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফাইজুলের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আরিফ তার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে ফাইজুলের উরুতে আঘাত করে।পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জন কুমার বর্মন মৃত ঘোষণা করে।

এদিকে স্বামী খুন হওয়ায় স্ত্রী ফারাজানা বেগম নির্বাক প্রায়। ঘটনা স্থল পরিদর্শন করেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল মো. হাসান মোস্তফা স্বপন।ওসি মো. শাহাবুদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায়ে আরিফের চাকুর আঘাতে খুন হয় ফাইজুল। ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD