ব‌বি‌র হলে ঢুকে শিক্ষার্থী‌কে মারধর, মশাল মি‌ছিল Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ব‌বি‌র হলে ঢুকে শিক্ষার্থী‌কে মারধর, মশাল মি‌ছিল

ব‌বি‌র হলে ঢুকে শিক্ষার্থী‌কে মারধর, মশাল মি‌ছিল




ববি প্রতিনিধি॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ সিফাতকে হলে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ জানুয়া‌রি‌) রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মশাল মিছিলটি হয়।

 

 

এ সময় শিক্ষার্থীরা জানান, হামলার ঘটনায় জড়িতদের মধ্যে পুলিশ এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলীম ছালেহি, রিয়াজ উদ্দিন মোল্লা, শামীম সিকদার, শেখ রেফাত মাহমুদকে গ্রেফতার করেছে।

 

কিন্তু এ ঘটনায় জড়িত বাকি আসামিদের আইনের আওতায় এখনও আনতে পারেনি। সিসি ক্যামেরায় জড়িতদের শনাক্ত করে সবাইকে আইনের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন তারা।

 

 

গত ২৪ জানুয়ারি ভোর সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের ৪ হাজার ১৮ নম্বর রুমে হেলমেট পরিহিত একদল যুবক মহিউদ্দিন আহমেদ সিফাতের ওপর হামলা করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে জিএম ফাহাদ ও একে জিহাদ নামের দুই শিক্ষার্থী আহত হয়। তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা হলের আবাসিক শিক্ষার্থী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD