বয়স্ক ভাতার কার্ড পাননি বরিশালের মান্নান ব্যাপারী,খরচ করেছেন... Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বয়স্ক ভাতার কার্ড পাননি বরিশালের মান্নান ব্যাপারী,খরচ করেছেন…

বয়স্ক ভাতার কার্ড পাননি বরিশালের মান্নান ব্যাপারী,খরচ করেছেন…

বয়স্ক ভাতার কার্ড পাননি বরিশালের মান্নান ব্যাপারী,খরচ করেছেন...




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আব্দুল মান্নান ব্যাপারী। বয়সের ভারে অনেকটাই ন্যুব্জ হয়ে পড়েছেন। এই বয়সে এসেও নিজে কাজ করে জীবন চালাতে হচ্ছে তাকে। বরিশালের বানারীপাড়ার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন একটি ভাড়া ঘরে ছোট দোকান তার। এই দোকানেই রান্না, খাওয়া-দাওয়া করেন, দোকানেই ঘুমান বৃদ্ধ মান্নান ব্যাপারী। বয়স্ক ভাতার কার্ড করতে গিয়ে খরচ করেছেন ৩৭৫০ টাকা, তবু কার্ড পাননি। শেষ বয়সে এসে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে অসহায় মান্নান ব্যাপারীকে।

 

 

বানারীপাড়া পৌরসভার সেই দোকানে গিয়ে পাওয়া গেল মান্নান ব্যাপারীকে। কথায় কথায় তিনি জানালেন শেষ বয়সের কষ্টের কথা, বয়স্ক ভাতার কার্ড করতে গিয়ে প্রতারিত হওয়ার কথা।

 

 

তিনি বললেন, চার মেয়েকে বিয়ে দিয়েছি। একটা ছেলে ঢাকায় থাকে, কনো খবর রাখে না। কয়েকদিন মেয়ে-জামাঈয়ের কাছে থেকেছি-খেয়েছি কিন্তু এভাবে আর কতো? তাই শেষ বয়সে কোনোরকমে কাজ করে দুইবেলা দুটো খাবারের ব্যবস্থা করি। দোকানেই খাই, দোকানেই ঘুমাই।

 

 

কথায় কথায় জানা গেল মান্নান ব্যাপারীর গ্রামের বাড়ি বানারীপাড়া উপজেলার বাইশারী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের কচুয়ায়। তিনি বলেন, সেখানে মাথা গোঁজার ঠাঁই তো দূরের কথা মরে গেলে যে দাফন করবে সে জায়গাটুকুও নেই আমার। শেষ বয়সে বয়স্ক ভাতার জন্য এর-ওর কাছে বহুবার ঘুরেছি, টাকাও দিয়েছি। কিন্তু দুই বছরেও কার্ডের দেখা পাইনি।

 

 

ভাতা কার্ড না পাওয়ার বিষয়ে মান্না ব্যাপারী বলেন, বয়স্ক ভাতার কার্ড করে দেয়ার কথা বলে ২০১৯ সালের প্রথমদিকে বাইশারী ইউপির ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মো. ফরিদ হোসেন আমার কাছ থেকে তিন হাজার ৭৫০ টাকা নেন। এরপর বারবার গিয়েও ওই মেম্বারের নাগাল পাইনি। উপজেলার সমাজসেবা অফিসে গিয়েও খোঁজ নিয়েছি। কিন্তু আমার কার্ড হয়নি। এখন সব আশা ছেড়ে দিয়ে হাজার পাঁচেক টাকা মূলধন নিয়ে এই ছোটখাটো দোকান চালাচ্ছি। জীবন নামের

 

গাড়িটি এখন অনেক কষ্টে চলছে। আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাবো?

 

 

বাইশারী ইউপির ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মো. ফরিদ হোসেন বলেন, আমার ওয়ার্ডে ৬টি বয়স্ক ভাতার কার্ড বরাদ্দ হয়েছিলো। ওই সময় খরচ বাবদ মান্নান ব্যাপারীর কাছ থেকে প্রথমে তিন হাজার ২০০ টাকা নিয়েছি। পরে তার স্ত্রীর নামে কার্ড করিয়ে দিয়েছি। স্ত্রীর মৃত্যুর পর মান্নান ব্যাপারী নিজের নামে কার্ড করতে চান। কার্ড পরিবর্তনের জন্য আরো ৫৫০ টাকা নেই।

 

 

তিনি আরো বলেন, বৃদ্ধ মান্নান ব্যাপারীর কার্ড ভাতা কার্ড হয়েছে। এ বছরের শেষ দিকে তিনি কার্ড পেয়ে যাবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD