বোরহানউদ্দিনে জাটকা বিরোধী অভিযানে দুই জেলের কারাদন্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বোরহানউদ্দিনে জাটকা বিরোধী অভিযানে দুই জেলের কারাদন্ড

বোরহানউদ্দিনে জাটকা বিরোধী অভিযানে দুই জেলের কারাদন্ড




ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে শনিবার রাতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর থানা পুলিশের সহায়তায় জাটকা বিরোধী যৌথ অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে স্থানীয় রাণীগঞ্জ বাজার থেকে জাটকা বিক্রির সময় আবুল বাশার ও পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ড থেকে প্রফুল্ল চন্দ্র নামের ২ জেলেকে আটক করা হয়। আবুল বাশার বড়মানিকা ইউনিয়নের বাটামারা গ্রামের আচমত আলীর ছেলে। প্রফুল্ল চন্দ্র সাচরা ইউনিয়নের দরুনই বাজার এলাকার মনোহর চন্দ্রের ছেলে।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মো. বশির গাজী ওই সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ২ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন ওই সময় উপস্থিত ছিলেন। ওই সময় ওই ২ জেলের কাছ থেকে প্রায় ১০০ কেজি জাটকা জব্দ করা হয়। জাটকাগুলো ৩টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD