বোরহানউদ্দিনে গুলিবর্ষণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বোরহানউদ্দিনে গুলিবর্ষণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

বোরহানউদ্দিনে গুলিবর্ষণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ




নিজস্ব প্রতিনিধি॥  ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকে মহানবীকে কটূক্তি করার ঘটনাকে কেন্দ্র করে তৌহিদী জনতার উপর পুলিশের গুলিতে হত্যাকারীদের বিচারসহ বাংলাদেশ থেকে ইসকনের সকল কার্যক্রম বন্ধের দাবীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা।

রোববার সন্ধার আগ মুহুর্তে আকস্মিকভাবে কয়েকশত ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা নগরীর সদররোডে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। ইসলামি আন্দোলন বাংলাদেশের মহানগর কমিটির উপদেষ্টা মাওলানা নাসির আহমেদ কাউসারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নওমুসলিম ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী, ছাত্রনেতা রেজাউল করীম, তৌহিদ বাসার, মোঃ সাব্বির আহমেদ, মনিরুল ইসলাম, যুব নেতা আরিফুর রহমান, শ্রমীক নেতা আবি আব্দুল্লাহ্ মাহমুদী প্রমুখ।

শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এদিকে ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভের আয়োজন করায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রনে রাখতে কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম’র নেতৃত্বে একদল পুলিশ বিক্ষোভকারীদের শান্ত রাখেন। অপরদিকে সন্ধার পর পরই নগরীর বিভিন্ন সড়কে টহলে নেমেছে র‌্যাব, পুলিশ ও ডিবি পুলিশের বিভিন্ন দল। এদিকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভর্তি গুলিবিদ্ধ আহতদের রক্তের প্রয়োজন দেখা দেয়ায় ইসলামি আন্দোলনের কর্মীরা রক্তের সন্ধানে বিভিন্নস্থানে দৌঁড়ঝাপ শুরু করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD