মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ ফ্রান্সের সরকার প্রধান বিশ্ব নবীজীকে নিয়ে ব্যঙ্গাত্ত্বকপূর্ণ কথা বলায় এবং দয়ার ও মায়ার নবীর ব্যঙ্গ চিত্র করার প্রতিবাদে বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত (শুভ মোঘল) তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা ফ্রান্সের সকল প্রকার পণ্য ফেলে দিয়েছেন।
যেদিন ফ্রান্সের সরকার প্রধান হযরত মোহাম্মদ (সঃ) নিয়ে ব্যঙ্গত্ত্বকপূর্ণ কথা বলে এবং ব্যঙ্গ চিত্র করে সেদিন থেকে বিশ্বের মুসলিম দেশ গুলোতে এর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন হতে থাকে। এদিকে বরিশালের বানারীপাড়া পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবং ওয়ার্ডেও নবীজীকে ব্যঙ্গ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ওই বিক্ষোভ থেকে ফ্রান্সের পণ্য কোনটা তা জানতে পারেণ সাংবাদিক শুভ মোঘল। এর পরেই তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা ফ্রান্সের সকল ধরণের পণ্য তিনি ফেলে দেন। এ বিষয়ে সাংবাদিক শুভ মোঘল জানান, ঈমানের দায়িত্ব থেকে নবীজীকে ভালোবেসে’ই তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফ্রান্সের সকল ধরণের পণ্য ফেলে দিয়েছেন। অপরদিকে ফ্রান্সের পণ্য ক্রয় থেকে বিরত থাকতেও তিনি মুসিলম ক্রেতাদের পরামর্শ দিচ্ছেন।
তার এমন মহতি উদ্যোগকে বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে।
উল্লেখ্য সাংবাদিক শুভ মোঘলের বানারীপাড়া পৌর শহরে অবস্থিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কসমেটিকসে’র এবং ফ্লেক্সি লোডের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
Leave a Reply