বিশেষ ডিউটি আনসার সদস্যদের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিশেষ ডিউটি আনসার সদস্যদের

বিশেষ ডিউটি আনসার সদস্যদের




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নদী বন্দরে প্রতিবছরের ন্যায় এবারও ঈদ-উল-ফিতর-২০১৯ এর ঈদ পরবর্তী ৭ দিনের জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি লঞ্চ যাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও স্বাচ্ছন্দে যাতায়াতের সুবিধার্থে বরিশাল নদী বন্দর চাহিদা অনুযায়ী ৩ জন পিসি, ৩ জন এপিসি, ১৯ জন পুরুষ ও ৫ জন মহিলা আনসার-ভিডিপি সদস্য সহ মোট ৩০ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

তারা সেখানে সম্মানিত লঞ্চ যাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও স্বাচ্ছন্দে যাতায়াতের সুবিধার্থে সার্বক্ষনিক ডিউটির শিফট অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্যদের সার্বিক পরিচালনায় রয়েছেন উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্ট বরিশাল শেখ ফিরোজ আহমেদ, সার্কেল অ্যাডজুটান্ট বরিশাল মামুন হাওলাদার ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, সদর বরিশাল মোসাঃ আয়েশা সুলতানা এবং উপজেলা প্রশিক্ষক, সদর বরিশাল মোঃ ইদ্রিস হোসেন ও ইউডি মোঃ রফিকুল ইসলাম। প¬াটুন কমান্ডার মোঃ সুমন বলেন, উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্ট বরিশাল মহোদয় বরিশাল নদী বন্দরে মোতায়েনকৃত সকল আনসার ভিডিপি সদস্যদেরকে নিরাপত্তা শৃঙ্খলার ব্যাপারে অধিক সতর্কতামূলক দায়িত্ব পালনের নির্দেশ নিয়েছেন।

পিসি সুমন আরও বলেন, এর আগেও ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা উপলক্ষে আমরা এখানে দায়িত্ব পালন করেছি এবং বর্তমানেও আমরা অধিক সতর্কতার সাথে দায়িত্ব পালন করছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD