মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগর পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য মহানগর পুলিশে একের পর এক যোগ হচ্ছে নতুন মাত্রা। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিএমপি সদর দপ্তর চত্বরে অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা ও এয়ারপোর্ট থানার নিকট নতুন যানবাহন হস্তান্তর করেন পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদরদপ্তর) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিক) মোঃ জুলফিকার আলী হায়দার, সহকারি পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) মোঃ ইব্রাহিম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য এর পূর্বে বিএমপি’র চার থানায় নতুন চারটি পিকআপ দেয়া হয়েছিল। তার সাথে আরো দুটি যানবাহন যুক্ত হওয়ায় পুলিশী সেবার মান আরো বাড়বে বলে আশা করেন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply