মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি : বাবুগঞ্জ উপজেলার বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের নতুন চর জাহাপুর কালু প্যাদার লঞ্চ ঘাট এলাকার প্রায় ৪ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনের হুমকির মুখে রয়েছে। গুরুত্বপূর্ণ বাঁধটি ভেঙ্গে গেলে প্রায় ২ শতাধিক কৃষক পরিবার মাঠে বসার উপক্রম হবে।
তাই সাময়িক ভাবে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপন নিজ উদ্যোগে প্রায় ২ হাজার বালু ভর্তি প্লাস্টিকের ব্যাগ ফেলে ফসল রক্ষা বাঁধ রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ফসল রক্ষা বাঁধ ভাঙ্গন থেকে রক্ষা করতে হলে পানি উন্নয়ন বোর্ডের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন স্থানীয়রা।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খালেদ হোসেন স্বপন বলেন, গুরুত্বপূর্ণ বাঁধ রক্ষায় বালু ভর্তি ব্যাগ ফেলে সাময়িক ভাবে ভাঙ্গন থামানো হলেও এটা দীর্ঘস্থায়ী সমাধান না। পানি উন্নয়ন বোর্ডের নজড়ে অাসলে হয়তো এই এলাকার কৃষকদের দুশ্চিন্তা কমতো। বিষয়টি বরিশাল পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।
Leave a Reply