বাবুগঞ্জে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে স্কুলছাত্রকে মারধর,মামলা Latest Update News of Bangladesh

রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে স্কুলছাত্রকে মারধর,মামলা

বাবুগঞ্জে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে স্কুলছাত্রকে মারধর,মামলা




বাবুগঞ্জ প্রতিনিধি॥  বরিশালের বাবুগঞ্জ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র সাজিদ (১৫) নামে এক স্কুলছাত্রকে মারধর করেছে সহপাঠিরা। ক্রিকেট খেলার স্টাম্প ও ব্যাট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জের দুর্গাসাগর লাগোয়া চন্দ্রদ্বীপ হাই স্কুলের সামনে এই হামলা করে সহপাঠি চয়নের নেতৃত্ব ১০ থেকে ১২ জন। উপজেলার মুশুরিয়া গ্রামের কবির সিকদারের সাজিদ ওই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

এই ঘটনায় শুক্রবার সহপাঠি ৬ শিক্ষার্থীর নাম উল্লেখ করে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন সাজিদের মা শাহিনুর বেগম।

পুলিশ মামলার বরাত দিয়ে জানায়- সিনিয়র জুনিয়র নিয়ে দ্বন্দ্বে সাজিদের ওপর চয়নের নেতৃত্বে হামলা করে সহপাঠি তানভির, ইউসুফ, রাতুল, তাওসিফ এবং সাব্বিরসহ অন্তত ১০ থেকে ১২ জন। একপর্যায়ে তারা চতুরদিক থেকে তাকে ঘিরে ক্রিকেট খেলার স্টাম্প ও ব্যাট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে। এবং সাথে থাকা নগদ সাড়ে ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসে।

এই ঘটনায় একটি মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।এর আগে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন স্কুলছাত্রের শিক্ষার্থীর খোঁজ-খবর নিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD