বাবুগঞ্জে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার গৃহকর্মীর সন্তান প্রসব Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার গৃহকর্মীর সন্তান প্রসব

বাবুগঞ্জে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার গৃহকর্মীর সন্তান প্রসব

বাবুগঞ্জে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার গৃহকর্মীর সন্তান প্রসব




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন গৃহকর্মী। বিষয়টি জানার পর কৌশলে একাধিক হাসপাতালে নিয়েও গর্ভপাত করাতে ব্যর্থ হয় ধর্ষক। পরবর্তীতে অসহায়ত্বের সুযোগে নিজ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। গত ২১ অক্টোবর রাতে ধর্ষণের শিকার গৃহকর্মী একটি পুত্র সন্তান প্রসব করেন। ঘটনাটি বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চরআলগী গ্রামের।

 

 

শনিবার (২৪ অক্টোবর) সকালে স্বামী পরিত্যক্তা দুই সন্তানের জননী ওই গৃহকর্মী জানান, একই উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামের হানিফ আকনের বাসায় দীর্ঘদিন থেকে সে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল। তার অসহায়ত্বের সুযোগে গৃহকর্তার পুত্র রাসেল আকন তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায়ই ধর্ষণ করতো। এক পর্যায় তিনি (গৃহকর্মী) অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জানার পর সম্মান হারানোর ভয়ে বিষপান করে আত্মহত্যা করেন ধর্ষক রাসেলের পিতা হানিফ আকন।

 

 

পরবর্তীতে ওই গৃহকর্মীর গর্ভপাত করানোর জন্য ধর্ষক রাসেল কৌশলে বিভিন্ন হাসপাতালে নিয়ে ব্যর্থ হয়ে অবশেষে নিজ বাড়ি থেকে তাকে (গৃহকর্মী) তাড়িয়ে দেয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে কতিপয় প্রভাবশালীদের মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে পুরো ঘটনাটি ধামাচাঁপা দেয়ার চেষ্টা করে ধর্ষক রাসেল। এরইমধ্যে গত ২১ রাতে নিজ বাড়িতে ধর্ষিতার গর্ভে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করে।

 

 

অসহায় গৃহকর্মী তার পুত্র সন্তানের পিতৃ পরিচয়ের জন্য বিভিন্ন মানবাধিকার সংগঠন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD