বাবুগঞ্জে ধর্ষন মামলার আসামি প্রকাশ্যে ঘোরে খুঁজে পায় না পুলিশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে ধর্ষন মামলার আসামি প্রকাশ্যে ঘোরে খুঁজে পায় না পুলিশ

বাবুগঞ্জে ধর্ষন মামলার আসামি প্রকাশ্যে ঘোরে খুঁজে পায় না পুলিশ




নিজস্ব প্রতিবেদক।। শিশু ধর্ষন মামলার পলাতক আসামীর প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকান্ডেও নিরব ভূমিকায় পুলিশ।বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের হাওলাদার বাড়ীর পুকুরের মাছ ছিনতাই করে নেবার ঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, দেহেরগতি গ্রামের হাওলাদার বাড়ীর পুকুরের মাছ ধরার পরে গত শুক্রবার সকালে শিশু ধর্ষন করার অভিযুক্ত পলাতক আসামি মোঃগোজ্ঞর আলির ছেলে আঃসালাম (৩৫), মোঃরুবেল(২৮)রাসেল(২৩)আমিনুল(১৬)চার ভাই সহ কয়েকজন সন্ত্রাসীরা মিলে বাড়ীর অন্যান্য দের উপর হামলা করে মাছ ছিনতাই করে নিয়ে যায়। এসময় তাদের বাধা দেয়ায় সন্ত্রাসী হামলায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি বৃদ্ধ আবুল হোসেন (৬৫), মোতালেব(৪৮),নাইম(১৭) গুরুতর আহত হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে বাবুগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। আহত সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে পুকুরের সব মাছধরা হলে আকস্মিক ভাবে সন্ত্রাসীদের নিয়ে বাড়ীর অন্যান্য মালিকদের উপর হামলা করে আহত করে মাছ ছিনতাই করে নিয়ে যায়।

এসময় স্থানীয়রা পুলিশে খবর দিলে এস আই ফজলু কয়েকজনকে আটক করলেও পরে অদৃশ্য কারনে তাকে ছেড়ে দেয়া হয় ৷পরবর্তীতে ছেড়ে দেবার বিষয়ে জানতে চাইলে এস আই ফজলু জানায় লিখিত অভিযোগ না দেয়ায় তিনি ছেড়ে দিয়েছেন৷ অপরদিকে জানা গেছে,বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি প্রাথমিক বিদ্যালয়ের এক শিশুকে ৪ মাস পুর্বে ধর্ষন করায় মোঃ,গোঞ্জর আলির বড় ছেলে স্কুলের দপ্তরী আঃসালামের নামে মামলা দায়ের হলে অভিযোগ প্রমাণিত হয়। এর পর থেকেই আঃসালাম পলাতক থাকে। পুলিশ প্রশাসন কে ম্যানেজ করে পলাতক আসামী হওয়া সত্ত্বেও প্রকাশ্যে নানান অপকর্ম করে আসছে তিনি।

এ বিষয়ে বাবুগঞ্জ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় থাকা সরকারি অবসরপ্রাপ্ত বৃদ্ধ কর্মচারী আবুল হোসেনের মেয়ে থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে গেলে থানা পুলিশ মামলা নিতে নানান টালবাহানা করছে বলেও ভূক্তভোগী পরিবারের আত্মীয়রা জানায়৷ এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি জানায় তারা লিখিত ভাবে অভিযোগ পেলে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিবেন। থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করায় ভুক্তভোগী পরিবার আদালতের স্মরনাপন্ন হয়ে ন্যায্য বিচারের দাবীতে মামলা দায়ের করবে বলেও জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD