বাবুগঞ্জে জাল টাকার নোটসহ গ্রেফতার-১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে জাল টাকার নোটসহ গ্রেফতার-১

বাবুগঞ্জে জাল টাকার নোটসহ গ্রেফতার-১

বাবুগঞ্জে জাল টাকার নোটসহ গ্রেফতার-১




আরিফ হোসেন,বাবুগঞ্জ: বরিশালের বাবুগঞ্জে ১ হাজার টাকার দুইটি জাল নোটসহ জাল টাকা চক্রের একজন সদস্য গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত সামিম বেপারী (২৭) জালকাঠি থানার ৭নং কোনা বাড়িয়া ইউনিয়নের চানপুর গ্রামের জালাল বেপারীর পূত্র।

 

এ ঘটনায় বরিশাল এয়ার পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৭। মামলা ও স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা ইউনিয়নের পোষ্ট অফিস বাজারে জাল নোট চক্রের দুইজন সদস্য সেলিমের মুদি দোকানে কেনাকাটা করতে আসে।

 

কেনাকাটা শেষে ১ হাজার টাকার নোট দিলে দোকানদার নোটটি জাল হিসাবে সনাক্ত করে। এসময় দোকানদার একজনকে আটক করে ডাক চিৎকার করলে একজন পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে এয়ারপোর্ট থানার এসআই তুহিন মিয়া আটক সামিম বেপারিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ বলেন, চক্রটি বরিশালের বিভিন্ন যায়গায় জালনোট ছড়িয়ে দিচ্ছে। পোষ্ট অফিস বাজারে এসে একজন ধরা খেলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

 

এয়ারপোর্ট থানার এস আই তুহিন মিয়া জানান, জালনোট চক্রের মূল হোতাদের সনাক্তে আমরা কাজ করছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD