বাবুগঞ্জে জামায়াত নেতার ঘরে গোপন বৈঠক, আটক ৪ সহকারি প্রিজাইডিং অফিসার Latest Update News of Bangladesh

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




বাবুগঞ্জে জামায়াত নেতার ঘরে গোপন বৈঠক, আটক ৪ সহকারি প্রিজাইডিং অফিসার

বাবুগঞ্জে জামায়াত নেতার ঘরে গোপন বৈঠক, আটক ৪ সহকারি প্রিজাইডিং অফিসার




বাবুগঞ্জ প্রতিনিধি ॥ নির্বাচন ঘিরে বরিশাল-৩ আসনের বাবুগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারকানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের চারজন সহকারি প্রিজাইডিং অফিসারকে স্থানীয় জনতা আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রাসেদ বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ধানের শীষ সমর্থক মো. শিপন ও আবদুস সালামসহ কয়েকজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চার সহকারি প্রিজাইডিং অফিসার ছাড়াও রাসেদ বেপারী, জাতীয় পার্টির ইউনিয়ন সহসভাপতি ফারুক হাওলাদার এবং বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী সোহেল বেপারীকে আটক করা হয়। পরে সেনাবাহিনী এসে চার কর্মকর্তাকে জিম্মায় নেয় এবং বাকি তিনজনকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে অসদ উপায়ে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। যদিও আটক কর্মকর্তারা দাবি করেন, তারা পূর্ব পরিচয়ের সূত্র ধরে সেখানে রাত কাটাতে গিয়েছিলেন। তবে ফারুক হাওলাদারের উপস্থিতির বিষয়ে তারা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

নির্বাচনী বিধি অনুযায়ী, কেন্দ্রের ভেতরে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া বের হওয়া যায় না। অভিযুক্তরা সে নিয়ম ভঙ্গ করেছেন বলে জানা গেছে। একই অভিযোগে উজিরপুরে দুই সহকারি প্রিজাইডিং অফিসারকে বহিষ্কার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD