বাবুগঞ্জে চাঁদপাশা ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সম্মেলণ অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে চাঁদপাশা ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সম্মেলণ অনুষ্ঠিত

বাবুগঞ্জে চাঁদপাশা ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সম্মেলণ অনুষ্ঠিত




বাবুগঞ্জ প্রতিনিধি॥  আগামী ৬ই অক্টবর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্মেলনকে সামনে রেখে বাবুগঞ্জে চাঁদপাশা ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে অনুষ্ঠিত সম্মেলনে চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজের সভাপতিত্বে ও শাখা সম্পাদক অনোয়ার হোসেন মাষ্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক টিএম শাহজাহান , ওয়ার্কার্স পার্টির নেতা মুজাম্মেল হক ফিরোজ, উপজেলা কৃষক সমিতির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, কেন্দ্রীয় যুবমৈত্রীর সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, উপজেলা যুবমৈত্রীর সভাপতি আলা উদ্দিন খান, সম্পাদক হাচানুর রহমান খান পান্নু, উপজেলা কৃষক সমিতির যুগ্ম সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির নেতা কামাল হোসেন, দেবাশীষ, ছাত্রমৈত্রী নেতা সুমন আকন প্রমুখ।

সম্মেলনের ২য় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন চেয়ারম্যান আনিচুর রহমান সবুজকে সভাপতি ও আনোয়ার হোসেন মাষ্টারকে সম্পাদক নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট্য চাঁদপাশা ইউনিয়ন কমিটি ঘোষনা করা হয়।

সম্মেলনে বক্তারা বলেন সরকার প্রশাসন নির্ভর হয়ে পরেছে। দূর্নীতিগ্রহস্ত কর্মীদের উপর থেকে ভরসা করতে পারছে না। কৃষকের ফলিত ফসলের ন্যাজ্য মূল্য ফিরিয়ে দিতে হবে, শ্রমিকের ন্যজ্য মুল্য দিতে হবে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সকল সরকারি অফিসের সামনে দূর্নীত মুক্ত ঘোষনা দিয়ে ব্যনার টানাতে হবে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শ্রমিক,কৃষক ও দিনমজুরদেও পক্ষে আন্দলন চালিয়ে যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD