বাবুগঞ্জে আবুল হাসানাত আব্দুল্লাহ’র সুস্থতা কামনায় দোয়া মোনাজাত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে আবুল হাসানাত আব্দুল্লাহ’র সুস্থতা কামনায় দোয়া মোনাজাত

বাবুগঞ্জে আবুল হাসানাত আব্দুল্লাহ’র সুস্থতা কামনায় দোয়া মোনাজাত




বাবুগঞ্জ প্রতিনিধি।। বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য জহিরুল ইসলাম ফিরোজ’র আয়োজনে দক্ষিন বাংলার রাজনৈতিক অভিভাবক জেলা আওয়ামীলীগের সভপতি , পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক(মন্ত্রী) আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ(এমপি) এর পুরোপুরি সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার অনুষ্ঠিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। বিশেষ অতিথি ছিলেন ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা, মাধবপাশা ইউনিয়ণ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজ আহম্মেদ স্বপন, যুবলীগ নেতা ইমরান হোসেন সাবু কাজী, ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক তোতা, সাংগঠনিক সম্পাদক সামিম সিকদার, যুগ্ম সম্পাদক সেকান্দার আলী প্রমুখ।

 

পরে মেঘিয়া গ্রামের সেচ্ছা সেবক সংগঠন “ঐক্যের বন্ধন” কার্যালয় উদ্বোধন করা হয়। আসছে নির্বাচনে ইউপি সদস্য হিসাবে জহিরুল ইসলাম ফিরোজকে পুনরায় আওয়ামীলীগের প্রার্থী হিসাবে ঘোষনা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD