বাবুগঞ্জে অন্যের জমি দখল করে ঘর উত্তলনের অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে অন্যের জমি দখল করে ঘর উত্তলনের অভিযোগ

বাবুগঞ্জে অন্যের জমি দখল করে ঘর উত্তলনের অভিযোগ

বাবুগঞ্জে অন্যের জমি দখল করে ঘর উত্তলনের অভিযোগ




বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এয়ারপোর্ট থানা পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিত জমি দখল ও ঘর উত্তলনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানাযায়, পশ্চিম প্রতাপপুর মৌজার জেএল -৪৯, এসএ খতিয়ান নং-৩৫৭, এসএ দাগ নং-৭৮৬,৭৯০,৭৯১ এর ২২ শতক জমি আদালতে মামলাা চলমান অবস্থায় পুলিশের জারিকৃত নোটিশ অমান্য করে জোরপূর্বক দখল করে ঘর উত্তলন করে একই এলাকার মোঃ জামাল হোসেন খান(৪০) ও কামাল হোসেন খানের স্ত্রী মুন্নি বেগম(৩০)সহ ভারাটিয়া কয়েকজন।

 

গত ২২ এপ্রিল প্রকৃত জমির মালিকদের পক্ষে লিয়াকত আলী খান এর ছেলে জুয়েল খান বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে জমি দখলের পায়তারার অভিযোগ এনে ফৌজদারি কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৬৪।

 

আদালত মামলাটি আমলে নিয়ে সহকারি কমিশনার (ভূমি) এর সার্ভেয়ার দিয়ে সরজমিন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। আইন অনুযায়ী এয়ারপোর্ট থানা পুলিশ উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নোটিশ জারি করে ও সরোজমিন পরিদর্শন করে মামলা নিষ্পত্তি না হওয়ার পর্যন্ত বিবাদীদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। সরেজমিনে দেখা গেছে, মামলার বিবাদীরা সকল নির্দেশনা অমান্য করে ঐ জমিতে রাতারাতি ঘর উত্তলন করে দখল নেয়।

 

এদিকে মামলার বাদী জুয়েল খান বলেন, পৌত্রিক সূত্রে প্রাপ্ত ২২ শতক জমি আমার ভোগদখল করে আসছিলাম। বিবাদীরা হঠাৎ করে দখলের পায়তারা শুরু করে। আমারা আইনের আশ্রয় নিলে তারা আরো হিস্র হয়ে উঠে ও হুমকি ধামকি দিয়ে বল প্রয়োগ করে। এর আগে সালিশ মিমাংসার মধ্যেই দলিল ছিঁড়ে ফেলে তারা। এয়ারপোর্ট থানার এএসআই সালাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলাটি আদালতে চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD