বানারীপাড়ায় সাবেক চেয়ারম্যান ওমর ফারুককে ২৩ বছর পরে আবারও হত্যার চেষ্টা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় সাবেক চেয়ারম্যান ওমর ফারুককে ২৩ বছর পরে আবারও হত্যার চেষ্টা

বানারীপাড়ায় সাবেক চেয়ারম্যান ওমর ফারুককে ২৩ বছর পরে আবারও হত্যার চেষ্টা

বানারীপাড়ায় সাবেক চেয়ারম্যান ওমর ফারুককে ২৩ বছর পরে আবারও হত্যার চেষ্টা




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ দীর্ঘ ২৩ বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলার এক সময়ের সর্বহারা অধ্যুষিত ভয়াল জনপদ বিশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জনপ্রিয় আওয়ামী লীগ নেতা ওমর ফারুককে আবারও হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

ওমর ফারুক জানান, বুধবার (২২ জুলাই) সকাল পৌনে ১০টায় বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজারে তিনি বাজার করতে যান।

 

এ সময় পূর্ব থেকে বাজারে ওৎপেতে থাকা একই এলাকার প্রদীপ সরকার ও রিপন রায় সহ ৪/৫ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায় বলেও জানান।

 

তার ওপরে হামলা শুরু হলে স্থানীয় লোকজন তাকে রক্ষা করেন এবং হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

 

আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা তাকে হত্যার নীলনকশা বাস্তবায়নে মাদকাসক্ত ওই সন্ত্রাসীদের দিয়ে এ হামলা চালিয়েছে বলে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক দাবি করেন।

 

তিনি আরও বলেন বুধবার চৌমোহনা বাজারে হাটের দিন থাকায় ব্যপক ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ছিলো। ফলে হামলাকারীরা তাদের প্রতিরোধের কারনে হত্যার উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়।

 

এদিকে আওয়ামী লীগের দুঃসমেয়র ত্যাগী ও পরীক্ষিত নেতা ও সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ওমর ফারুকের ওপর হামলার ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

 

এ ব্যপারে বানারীপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রসঙ্গত ১৯৯৭ সালের ২৭ ডিসেম্বর রাতে ওমর ফারুককে বুকে ও পায়ে একাধিক গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছিলো।

 

ওই সময় তিনি দীর্ঘ ৯ মাস চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছিলেন। গুলির সেই ক্ষতচিহৃ আজও বয়ে বেড়িয়ে দলীয় সকল কর্মকান্ডে নেতা-কর্মিদের নিয়ে সামিল থাকছেন এই নেতা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD