বানারীপাড়ায় সরকারি খাল ও পুকুর দখলের অভিযোগ Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় সরকারি খাল ও পুকুর দখলের অভিযোগ

বানারীপাড়ায় সরকারি খাল ও পুকুর দখলের অভিযোগ

বানারীপাড়ায় সরকারি খাল ও পুকুর দখলের অভিযোগ




বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া পৌরসভায় জলাধার আইনকে উপেক্ষা করে সরকারি পুকুর ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে দেখাগেছে প্রাকৃতিক বা কৃত্রিম কারণে নয় বরং সরকারি খালের পাশে থাকা ব্যক্তি মালিকানা জমির মালিকরা তাদের সম্পত্তির পরিধি বাড়াতে গিয়ে খাল গুলোকে অস্তিত্বহীন করে তুলেছে।

 

অতিবৃষ্টি বা অতি পানি প্রবাহে সৃষ্ট বন্যার পানির ধারণ ক্ষমতাও হারিয়ে ফেলেছে খাল গুলো। জলাধার আইনানুযায়ী ব্যক্তিগত পুকুর হলেও তা ভরাট না করার বিধান রয়েছে। এ অবস্থায় বানারীপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের একটি পুকুর ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। তবে ওই পুকুরটি সরকারি বলে স্থানীয় অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।

 

এদিকে ওই স্থানে পুকুর না থাকলেও ভরাট হতে যাওয়া জলাশয়টি সরকারি বলে জানাগেছে। ইতোমধ্যেই ওই স্থানে অনেকে ঘর তুলে অবৈধভাবে দখল করেছেন। অপরদিকে বানারীপাড়া পৌরসভার মধ্যে থাকা অধিকাংশ সরকারি খাল দখল হয়ে যাওয়া ও ব্যক্তিমালিকানাধীন শতাধিক পুকুর ভরাট করায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গোটা পৌরবাসীকে।

 

এক পশলা বৃষ্টি ও বন্যার পানি উঠলে তা নামতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি এডিশ মশার সৃষ্টি হচ্ছে এবং নষ্ট হচ্ছে পরিবেশ।

 

এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, অবৈধভাবে ওই পুকুর যদি কেউ ভরাট করে স্থাপনা নির্মাণ করে থাকে তবে তা উচ্ছেদ করা হবে। উচ্ছেদ করার পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD