বানারীপাড়ায় ব্রিজ যাচ্ছে খালে স্বেচ্ছায় পাইলিং করছেন যুবলীগ কর্মী! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় ব্রিজ যাচ্ছে খালে স্বেচ্ছায় পাইলিং করছেন যুবলীগ কর্মী!

বানারীপাড়ায় ব্রিজ যাচ্ছে খালে স্বেচ্ছায় পাইলিং করছেন যুবলীগ কর্মী!

বানারীপাড়ায় ব্রিজ যাচ্ছে খালে স্বেচ্ছায় পাইলিং করছেন যুবলীগ কর্মী!




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ গ্রামটির নাম আলতা। বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড। ওই গ্রামে সাবেক পাট প্রতিমন্ত্রী একে ফাইজুল হক সাহেবের নামে নাম করণের বিজ্র হয়ে পশ্চিম দিকে এগিয়ে আসলেই (রকিব মাঝির বাড়ির মসজিদ সংলগ্ন) চোখে পড়বে আরেকটি ব্রিজের। সেই ব্রিজটির বর্তমানের বাস্তব চিত্র দেখলে রীতি মতো আতকে উঠবেন।

 

ব্রিজের এপ্রোচের (পূর্ব পাশের) অবস্থা অত্যন্ত নাজুক। খালের মধ্যে রাস্তা এবং ব্রিজের অনেকাংশ ধেবে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। মঙ্গলবার (১১ আগষ্ট) সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তা ও ব্রিজটি রক্ষা করতে মো. তাইজুল ইসলাম নামের স্থানীয় একজন যুবলীগ কর্মী খালের পাশে পাইলিং করছেন।

 

এ সময় কথা হয় ওই যুবলীগ কর্মীর সাথে। তিনি জানান,এলাকার সাধারণ মানুষের কথা ভেবেই সে একাই সকাল থেকে পাইলিং করার কাজ করছেন।

 

কোন শ্রমিক নেননি কেন জানতে চাইলে,বলেন বেকার অবস্থায় শ্রমিক নিয়ে কাজ করালে তার পারিশ্রমিক দিবো কিভাবে। তবে পাইলিং করার জন্য এই যে গাছ ও বাঁশ এগুলো পেলেন কোথায় প্রশ্ন রাখতেই বললেন, এগুলো সবই তার নিজের বাগান বাড়ি থেকে আনা হয়েছে।

 

তিনি আরও জানান,পাইলিং করার পরে বালু দিয়ে ভাঙ্গা অংশ ভরাট করে দেয়া হবে। জানা গেছে ওই রাস্তাটি দিয়ে দরবেশ গেট হয়ে ফাইজুল হক ব্রিজ পেরিয়ে আটঘর ও কুড়িয়ানা গ্রামে যেতে শত শত মানুষ চলাচল করেণ। যাতায়াতের বাহন হিসেবে ইজি-বাইক,টমটম,বৌ-গাড়ি ও রিক্সা সহ বিভিন্ন ধরণের যান এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত চলাচল করে।

 

তবে রাস্তা ও ব্রিজটি বেহাল অবস্থায় পতিত হওয়ায় এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে কয়েকটি গ্রামের মানুষকে।

 

এলাকাবাসীর দাবী জানিয়েছেন অচিরেই রাস্তা ও ব্রিজটি সংস্কার করে দেয়ার। না হলে যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা করছেন তারা। তবে যুবলীগ কর্মী মো. তাইজুল ইসলামের প্রতি গ্রামবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD