বানারীপাড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন ভাইস চেয়ারম্যান নুরুল হুদা Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন ভাইস চেয়ারম্যান নুরুল হুদা

বানারীপাড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন ভাইস চেয়ারম্যান নুরুল হুদা




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ কৃষকরা এদেশের সোনার ফসলের কারিগর। সোনার মানুষও তারা। প্রখর খড়তাপ সহ্য করে ও বৃষ্টিতে ভিজে এই সোনার মানুষরাই দেশের তরে নির্ভেজাল খাদ্যের যোগান দিয়ে থাকেন। কৃষক বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার সন্তানদের পরিশ্রমের ন্যায্য মূল্য দিতে দেশব্যপী বোরো ধান সংগ্রহের কার্যক্রম চালু করেছেন।

তারই ধারাবাহিকতায় বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবনেতা মো. নুরুল হুদা বরিশালের বানারীপাড়ায় কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন’র সময় উপরোক্ত কথা বলেন।

রবিবার (৭ জুন) দুপুরে উপজেলা খাদ্য গুদাম চত্বরে এ ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) কমল কান্তি অধিকারী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানা পারভিন, বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অলিউল্লাহ্ অলি, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন প্রমুখ।

এ প্রসঙ্গে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) কমল কান্তি অধিকারী জানান এ উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহরে জন্য ইতোমধ্যে উন্মুক্ত লটারীর মাধ্যমে ৮শ’ কৃষক নির্বাচন করা হয়েছে। এ কৃষকদের কাছ থেকে মোট ৭৫০ মে.টন বোরো ধান ক্রয় করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD