বানারীপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালামের নামে ফেসবুকে ফেক আইডি খুলে টাকা দাবি, থানায় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালামের নামে ফেসবুকে ফেক আইডি খুলে টাকা দাবি, থানায়

বানারীপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালামের নামে ফেসবুকে ফেক আইডি খুলে টাকা দাবি, থানায়

বানারীপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালামের নামে ফেসবুকে ফেক আইডি খুলে টাকা দাবি, থানায়




মো. সুজন মোল্লা,বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুস সালামের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডির Md.Salam (মো. আব্দুস সালাম) হুবহু আরেকটি আইডি খুলে অজ্ঞাত নামা দুর্বৃত্ত তার বন্ধুদের কাছে টাকা দাবী করছে। ১৫ আগস্ট সন্ধ্যা ৬ টা ২৮ মিনিটে বিষয়টি জানতে পেরে আব্দুস সালাম বানারীপাড়া থানায় রাত সাড়ে ৮টায় একটি সাধারণ ডাইরী করেন, যাহার নং ৩৭৬।

 

ডাইরী সূত্রে জানাগেছে ১৫ আগস্ট বিকেল ৩টার সময় থেকে ওই ফেক আইডিটি থেকে আ. সালাম করোনা রোগে আক্তান্ত চিকিৎসার জন্য তার বন্ধুদের কাছে বিভিন্ন অংকের টাকা দাবী করছে দুর্বৃত্তরা। এর মধ্যে তার বন্ধু সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরার ব্যক্তিগত সহকারী ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনিসুর রহমান মিলনের কাছে ৬ হাজার,ইলিয়াস খান ও নজরুল ইসলাম দিপুর কাছে ১০ হাজার করে টাকা লোন হিসেবে দাবি করা হয়।

 

এছাড়াও বিভিন্ন জনের কাছে টাকা চাওয়া হয়। বন্ধুদের সন্দেহ হলে তারা আ.সালামের মুঠোফোনে কল দিয়ে বিষয়টি তাকে জানালে ফেক আইডি দিয়ে প্রতারনা চেষ্টার ঘটনাটি তিনি জানতে পেরে থানায় সাধারণ ডায়েরী করেন।

 

এদিকে আ. সালাম নামের ফেক আইডি দিয়ে কেউ টাকা দাবি করলে প্রতারিত না হওয়ার জন্য আহবান জানিয়ে তিনি বলেন তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার ঘৃন্য প্রয়াসে দুর্বৃত্তরা হুবহু ফেক আইডি তৈরী করে প্রতারণায় লিপ্ত হয়েছে। তিনি এ ব্যপারে সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD