বানারীপাড়ায় নবদিগন্তের মুজিব শতবর্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন Latest Update News of Bangladesh

শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় নবদিগন্তের মুজিব শতবর্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন

বানারীপাড়ায় নবদিগন্তের মুজিব শতবর্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন

বানারীপাড়ায় নবদিগন্তের মুজিব শতবর্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া উপজেলায় সামাজিক প্রতিষ্ঠান নবদিগন্তের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে ফলদ ও ঔষধী বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় বানারীপাড়া সদর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামে উচ্চ জাতের ফলদ এবং ঔষধী বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও উদয়কাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন-অর-রশিদ স্বপন।

 

পরে তিন রাজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় একটি ঔষধী বৃক্ষ রোপন করেন এবং ফলদ ও ঔষধী বৃক্ষ বিতরণ করেন।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানারীপাড়া এমএ লতিফ বহুমুখি আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহামুদুল হাসান, প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য এসএম গোলাম মাহমুদ রিপন, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, নবদিগন্তের উপদেষ্টা মো. আমির হোসেন মল্লিক, সদস্য মো. রুবেল শরীফ ও কালাম শরীফ। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য নবদিগন্ত এ উপজেলায় করোনাকালীন সময় শুরু হবার পরেই বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে জীবানু নাশক স্প্রে করা ও সামাজিক কাজে সহায়তা সহ স্বাস্থ্য সচেতনতামূলক কাজ করে যাচ্ছে ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD