মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশাল-বানারীপাড়া সরূপকাঠি সড়কের জম্বদ্বীপ ব্রিজের দক্ষিণ পাশের এপ্রোচের সম্পত্তি একের পর এক দখল করে নিচ্ছে ওখানকার স্থানীয় প্রভাবশালীরা।
সরেজমিনে দেখাগেছে জম্বদ্বীপ স্টীল ব্রিজের দক্ষিণ প্রান্তের এপ্রোচের দু’পাশে (সংযোগ সড়কের) প্রায় সিকি কিলোমিটার সম্পত্তি অবৈধভাবে দখল করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে মো. ওয়াজেদ আকনের ছেলে মো. খোকন আকন পিলার দিয়ে পাকা স্থাপনা নির্মাণ করছেন সড়কের সম্পত্তিতে।
এর ফলে ওই সংযোগ সড়ক সংকোচিত হয়ে দূর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। অবৈধ ওই ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ক্রেতাদের ভিড় লেগে থাকায় যানবাহন নির্বিঘেœ চলাচল করতে পারছেনা।
এদিকে প্রকাশ্য দিবালোকে সড়ক ও জনপথের সম্পত্তিতে অবৈধ পাকা স্থাপনা নির্মিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নেই। স্থানীয় সচেতন মহল অবিলম্বে ওই অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ ও পূর্বের গড়ে তোলা স্থাপনা অপসারণ করে সড়কের চলাচল নির্বিঘেœ করার দাবী জানিয়েছেন।
এ প্রসঙ্গে বরিশাল সড়ক ও জনপথের (সওজ)’র নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান জানান,বুধবার (২৬ আগস্ট) সকালে ওখানে এসডি আলামিনকে সরেজমিন পরিদর্শনে পাঠানো হবে। তার প্রতিবেদনের পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply