বানারীপাড়ায় ছাত্রলীগ কর্মীর সড়ক সংস্কার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় ছাত্রলীগ কর্মীর সড়ক সংস্কার

বানারীপাড়ায় ছাত্রলীগ কর্মীর সড়ক সংস্কার

বানারীপাড়ায় ছাত্রলীগ কর্মীর সড়ক সংস্কার
ছবি: ভয়েস অব বরিশাল




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড’র রায়েরহাট থেকে কালি বাড়ি হয়ে উপজেলা পরিষদে যাবার সড়কটির বেশির ভাগ অংশের পিচ উঠে গিয়ে অনেক স্থানে সড়কদ্বীপে পরিণত হয়েছে।

 

আর এর ফলে জনসাধারণের চলাচলে ভোগান্তির দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় নিজ শ্রম,সামর্থ্য ও সাধ্যানুযায়ী সড়কটি সংস্কার করছেন উপ-মহাদেশের প্রাচীনতম সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বানারীপাড়া উপজেলার এ আহম্মেদ সাইফুল ইসলাম নামের স্থানীয় একজন কর্মী।

 

সরেজমিনে দেখা গেছে উপজেলা পরিষদে যানবাহনে করে যেতে হলে এই সড়কটি দিয়েই যেতে হয়। এর বিকল্প কোন সড়ক না থাকায় প্রতিদিন শত শত সুবিধাভোগী এবং দর্শনার্থীদের চরম ভোগান্তির মধ্য দিয়ে এ সড়কটি দিয়ে চলাচল করতে হচ্ছে।

 

থ্রি-হুইলার ও মোটর-বাইক অনেক ঝুঁকি নিয়েই চলাচল করছে এ সড়কটি দিয়ে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও নতুন করে নির্মাণ বা সংস্কার না করায় অনেকাংশে পিচ উঠে গিয়ে কর্দমাক্ত সড়কে পরিণত হয়েছে। ফলে সড়কটি দিয়ে হেটে যাওয়াই দুস্কর হয়ে উঠেছে।

 

সড়কটির এমন দৈন্যদশায় সরকারের সারা দেশের অভূতপূর্ব উন্নয়নকে প্রশ্ন বিদ্ধ করছিলেন এখানকার সাধারণ মানুষ। তবে ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম নিজে শ্রম দিয়ে তার সাধ্যনুযায়ী সড়কটি সংস্কার করার কাজ শুরু করায়। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সড়কটি দিয়ে চলাচলরত সংশ্লিষ্টজন’রা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD