বানারীপাড়ায় গাঁজা গাছ সহ এক যুবক আটক Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




বানারীপাড়ায় গাঁজা গাছ সহ এক যুবক আটক

বানারীপাড়ায় গাঁজা গাছ সহ এক যুবক আটক

বানারীপাড়ায় গাঁজা গাছ সহ এক যুবক আটক




বানারীপাড়া প্রতিনিধি॥ মাদকের বিরুদ্ধে বরিশাল রেঞ্জের বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের চৌকস নির্দেশনায় পুলিশের বিশেষ অভিযানে একের পর এক পাকরাও হচ্ছে মাদক ব্যবসায়ী। গত এক সপ্তাহের ব্যবধানে ৭জন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে।

 

বিশেষ অভিযানের ধারাবাহিকতায় ২টি গাঁজা গাছ সহ এক যুবককে আটক করেছে পুলিশ। ৮ সেপ্টেম্বর ভোর রাত ৪টার দিকে বানারীপাড়া থানার লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান অভিযান চালিয়ে সজিব সরদার (২০) নামের এক যুবককে বিশালাকৃতির ২ টি গাঁজা গাছ সহ আটক করেণ।

 

সজিব সরদার উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের বালীপাড়া গ্রামের সেলিম সরদারের ছেলে। উপ-পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সজিবদের বসত ঘরের উত্তর পাশ থেকে তাদের নিজ সম্পত্তিতে রোপিত ২টি গাঁজা গাছ উদ্ধার করেণ তিনি। এ সময় সজিবকেও আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব স্বীকারোক্তি দিয়েছে ব্যবসার উদ্দেশ্যেই গাঁজা গাছ রোপন করেছিলো সে। এ ব্যপারে এসআই মো. হাবিবুর রহমান বাদী হয়ে বানারীপাড়া থানায় মাদক দ্রব্য নিয়স্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।

 

এদিকে বানারীপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ সামাজিক ব্যধি সৃষ্টি করা সকল পর্যায়ের অপরাধকারিদের মধ্যে চরম আতঙ্ক ভর করেছে।

 

অপরদিকে সুধী সমাজ পুলিশের এই বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়ে এর ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে মতামত দিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD