বানারীপাড়ায় কাওসার হত্যার ঘটনায় মামলার দায়ের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় কাওসার হত্যার ঘটনায় মামলার দায়ের

বানারীপাড়ায় কাওসার হত্যার ঘটনায় মামলার দায়ের




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামে কাওসার নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ১৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২০ এপ্রিল সোমবার রাতে নিহত কাওসারের মা রওশনআরা বেগম বাদী হয়ে ৭ জনকে নামীয় ও ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

 

আসামীরা হলেন কাঞ্চন হাওলাদার (৪৫), শিফাতউল্লাহ (২৫), পল্লী চিকিৎসক নজরুল ইসলাম (৩৫), শুক্কুর (৫০), বেল্লাল (২৮), রমজান (২২) ও জহিরুল (৩২)। এছাড়াও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। উল্লেখ্য, রোববার ভোর রাত ৪টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাওসার মারা যায়।

গত ১১ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে করপাড়া গ্রামের ওই আসামীরা পার্শ্ববর্তী নলশ্রী গ্রামে গিয়ে
মৃত আ.রব কবিরাজের ছেলে কাওসারকে ধরে এনে বেদম মারধর করে। ঘটনার পর থেকে আসামীরা তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখায় সে চিকিৎসা করাতে ব্যর্থ হয় বলেও অভিযোগ রয়েছে। রোববার ১৯ এপ্রিল তার অবস্থার অবনতি ঘটলে স্বজনরা কাওসারকে প্রথমে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপে¬ক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত ৪টার সময় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে কাওসারের লাশ এলাকায় নিয়ে আসা হয়। উল্লেখ্য কাওসারের ওপর হামলাকারীরা তাকে ছাড়াও ১০ ও ১১ এপ্রিল আরও ৭জন যুবককে নির্যাতন করে আহত করে বেঁধে রাখে।

স্থানীয় চৌকিদার আ.খালেক তাদের উদ্ধার করেন। কাওসার ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিস্তর অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানান আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD