বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান'র বাড়ির সামনেই যুবলীগ নেতাকে পিটালো ওরা ছয়জন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান’র বাড়ির সামনেই যুবলীগ নেতাকে পিটালো ওরা ছয়জন

বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান’র বাড়ির সামনেই যুবলীগ নেতাকে পিটালো ওরা ছয়জন

বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান'র বাড়ির সামনেই যুবলীগ নেতাকে পিটালো ওরা ছয় জন voiceofbarishal.com




বানরীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বাইশারী ইউনিয়ন যুবলীগের আহবায়ক জিয়া উদ্দিন জুয়েল ফকিরকে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যুবলীগ নেতা জুয়েল ফকিরের বড় ভাই মো. বাদশা ফকির অভিযোগ করেন একটি মাহফিলের কমিটি, স্থানীয় রাজনীতি ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এলাকার সেলিম বেপারী (৪৫), মো. আরিফুল ইসলাম রনি (৩৮), শাহাদাত ফকির (৪০), সৈকত ফকির (৩৯), শফিকুল ইসলাম (৪৫) ও মামুন সরদার (৩৮) পূর্বপরিকল্পিত ভাবে ২৬ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে গরদ্দার গ্রামের ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদের বাড়ির সামনে একা পেয়ে হাতুড়ি দিয়ে জুয়েল ফকিরের ওপরে অতর্কিত হামলা চালায়।

এতে সে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পরে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় উল্লেখিত ৬জনকে আসামী করে বানারীপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD