বানারীপাড়ায় অবৈধ ট্রলিগাড়ি কেড়ে নিলো একই পরিবারের ২জনের প্রাণ-গুরতর আহত-২ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় অবৈধ ট্রলিগাড়ি কেড়ে নিলো একই পরিবারের ২জনের প্রাণ-গুরতর আহত-২

বানারীপাড়ায় অবৈধ ট্রলিগাড়ি কেড়ে নিলো একই পরিবারের ২জনের প্রাণ-গুরতর আহত-২

বানারীপাড়ায় অবৈধ ট্রলিগাড়ি কেড়ে নিলো একই পরিবারের ২জনের প্রাণ-গুরতর আহত-২




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ আইন আছে মহা সড়ক ও আঞ্চলিক মহা সড়কে কোন প্রকার ট্রলি, টমটম, নসিমন, বটবটি ও বৌ-গাড়ি বা ইজিবাইক চলাচল করতে পারবেনা। এগুলো চলাচল করলে স্থানীয় প্রশাসন কঠোর ভাবে তা প্রতিহত করবে। তবে এখানে চলছে তার উল্টো।

 

প্রতিদিনই প্রশাসনের সামনেই অবৈধ এই গাড়ি গুলো চলাচল করছে। আর তএই গাড়িগুলো যারা চালাচ্ছেন তাদের কোন প্রকারই ড্রাইভিং লাইসেন্স নেই বলেও জানাগেছে। নেই কোন প্রশিক্ষণও। আবার কখনও কখনও দেখা যাচ্ছে ১২/১৪ বছরের কিশোররা এই গাড়ি গুলোকে ড্রাইভ করছেন।

 

খোদ বানারীপাড়া পৌর শহরের মধ্যেই দিনের আলোতে বীরদর্পে এই অবৈধ গাড়িগুলো চলাচল করছে। তবে কি ভাবে আইনে অবৈধ থাকা গাড়িগুলো দিনেরপর দিন চলছে এ প্রশ্ন সচেতন মহলের।

 

এমনি এক অবৈধ গাড়ি যার নাম ট্রলি (এই গাড়ি গুলোকে আবার কেউ কেউ মরণ গাড়ি নামেও ডাকে) বরিশালের বানারীপাড়া উপজেলা ও ঝালকাঠির সীমান্ত এলাকা বেরমহল নামক স্থানে বরিশাল-বানারীপাড়া ভায়া স্বরূপকাঠি সড়কের ওপরে শনিবার (১৬ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার সময় মর্মান্তিক এক দূর্ঘটনায় প্রাণ হারান পিতা মো. সুমন হাওলাদার (৪০) ও তার ছোট ছেলে মো. হাসিফ হাওলাদার।

 

আশংকা জনক আহতবস্থায় বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন সুমনের স্ত্রী ও বড় ছেলে নিশাত (১১)। স্থানীয় সূত্রে জানাগেছে পিতা-মাতার সাথে দুপুরের খাবার খেয়ে মোটরসাইকেল যোগে উজিরপুর উপজেলার ডাবেরকুল গ্রামের নানা বাড়িতে যাচ্ছিল হাসিফ ও নিশাদ। নিয়তি তাদেরকে নানা বাড়িতে যেতে দিলোনা।

 

পিতা ও ছোট ভাই ঘটনাস্থলেই হলো মহাকালের যাত্রী। আর বরিশাল শেবাচিমে অচেতন অবস্থায় ভর্তি থাকা মা ও বড় ভাই নিশাত জানেইনা সুমন ও হাসিফ কোথায়। তবে এ মৃত্যুর দায়ভার কে নেবে। কারা অবৈধ গাড়িগুলোকে সড়কে চলার বৈধতা দিচ্ছে। না কি এমনিতেই চলছে গাড়িগুলো।

 

লোক দেখানো সমবেদনা আর ক্ষয়ক্ষতি দিয়ে কি ফিরিয়ে দিতে পারবে হাসিফ আর তার পিতা সুমনকে। না দিতে পারলে তবে আইনের প্রতি কেন এমন উদাসীনতা। ছন্নছাড়া হয়েগেলো একটি সুখের সংসার।

 

আশংকা জনকভাবে ভর্তি থাকা সুমনের স্ত্রী বেঁচে থাকলেও চিরতরের জন্য হারালেন স্বামীকে আর নিশাত হারালো তার মাথার ওপরে থাকা বটবৃক্ষ পিতাকে। আর কতো প্রাণ এবং সংসার ছিন্নবিন্ন হলে থামবে এই পাগলা ঘোড়ার ন্যায় গতি সম্পন্ন অবৈধ গাড়িগুলো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD