বানারীপাড়ায় শৃঙ্খলা ভঙ্গে দুই বিএনপি নেতার শাস্তি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় শৃঙ্খলা ভঙ্গে দুই বিএনপি নেতার শাস্তি

বানারীপাড়ায় শৃঙ্খলা ভঙ্গে দুই বিএনপি নেতার শাস্তি




বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিরাজকে দল থেকে বহিষ্কার এবং সহসভাপতি শাহাদাত হোসেন মেননের পদ স্থগিত করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত জানানো হয়। দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ড এবং সংগঠনের সংহতি ক্ষুণ্ন করার অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, মেহেদী হাসান মিরাজকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তার ভবিষ্যৎ কোনো কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না বলেও স্পষ্ট করা হয়েছে।

অন্যদিকে শাহাদাত হোসেন মেননের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন থাকায় তার প্রাথমিক সদস্য পদসহ সব দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দেওয়া পৃথক দুটি পত্র বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

উপজেলা বিএনপি নেতারা জানিয়েছেন, সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং শৃঙ্খলা বজায় রাখতে দল সবসময় কঠোর অবস্থানে থাকবে। কোনো নেতার ব্যক্তিগত আচরণ বা কর্মকাণ্ডের কারণে দল ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD