বানারীপাড়ায় জুয়ার আস্থানায় সেনা অভিযানে আটক ৬ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় জুয়ার আস্থানায় সেনা অভিযানে আটক ৬

বানারীপাড়ায় জুয়ার আস্থানায় সেনা অভিযানে আটক ৬




বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় জুয়া বিরোধী অভিযানে সেনাবাহিনীর হাতে ছয়জন জুয়ারী আটক হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামে অভিযানটি পরিচালিত হয়।

বানারীপাড়া আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উমারেরপাড় গ্রামে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট মো. মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসান।

অভিযানকালে একটি স্থানে জুয়া খেলার আয়োজন চলছিল। সেনাবাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে ছয়জনকে হাতেনাতে আটক করেন এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত সামগ্রী জব্দ করেন।

আটক ব্যক্তিরা হলেন উমারেরপাড় গ্রামের এনামুল হক (৬২), মাসুম রানা (৩০), নজরুল ইসলাম (৪০), ছালাম হাওলাদার (৪৫), ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের আব্দুর রহমান (৫৯) ও মেহেদী হাসান (৩৯)।

এ সময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন, নগদ ১০ হাজার ৫২৭ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এলাকায় জুয়া, মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এসব অপরাধ দমনে নিয়মিত অভিযান চলমান থাকবে।

অভিযান শেষে আটককৃতদের বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এলাকাবাসী সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জুয়া ও অসামাজিক কার্যকলাপ বন্ধে এমন অভিযান অব্যাহত থাকলে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD